ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ফার্মেসি স্থাপনের দাবি জানিয়ে ঢাবি উপাচার্যকে স্মারকলিপি
ঢাবি প্রতিনিধি: জরুরি মেডিসিন সেবা পেতে ফার্মেসি স্থাপনের দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার (১২ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদেরের নেতৃত্বে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানকে এ সংক্রান্ত স্মারকলিপি দিয়েছে।
স্মারকলিপিতে বলা হয়, জরুরি মেডিসিন সেবা ও বাইসাইকেল-মোটর সাইকেল মেরামত করা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ার শিক্ষার্থীদের দীর্ঘদিনের দুর্ভোগ পোহাতে হচ্ছে। জরুরি মুহূর্তে মেডিসিন সেবা পেতে রাত বিরাতে শিক্ষার্থীদের দূরদূরান্তে যেতে হয়। টিউশন ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে সাইকেল এবং মোটর সাইকেল শিক্ষার্থীদের সবচেয়ে ব্যবহৃত যানবাহন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সাইকেল ও মোটর সাইকেল মেরামতের কোনো সুবিধা বিশ্ববিদ্যালয়ের ভেতরে নেই। তাই জরুরি ভিত্তিতে হলপাড়ায় এই দুইটি পরিষেবা স্থাপন করতে হবে।
এ সময় উপাচার্য শিক্ষার্থীদের বহুল আকাঙ্ক্ষিত সমস্যার সমাধান করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)