ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ভারত সরকারকে সতর্ক করলো সুপ্রিম কোর্ট
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সুপ্রিম কোর্ট সম্প্রতি প্রতিবেশী নেপাল ও বাংলাদেশে ঘটে যাওয়া সরকার পতন আন্দোলনের পরিপ্রেক্ষিতে ক্ষমতাসীন বিজেপি সরকারকে সতর্ক করেছে। গত বুধবার এক শুনানিতে ভারতের প্রধান বিচারপতি বি আর গাভাই এই মন্তব্য করেন। তিনি দেশের সংবিধানের শ্রেষ্ঠত্ব তুলে ধরে বলেন, "আমরা আমাদের সংবিধান নিয়ে গর্বিত।"
আদালতের ১২ এপ্রিলের একটি আদেশের (যেখানে রাষ্ট্রপতি ও রাজ্যপালদের রাজ্য সরকারের বিল অনুমোদনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল) উপর রাষ্ট্রপতির রেফারেন্সের বিষয়ে শুনানি চলছিল। প্রধান বিচারপতি বি আর গাভাই নেপালে ৪৮ ঘণ্টা আগে শুরু হওয়া দুর্নীতিবিরোধী আন্দোলনে ২১ জনের প্রাণহানির কথা উল্লেখ করে বলেন, "দেখুন আমাদের প্রতিবেশী দেশগুলোতে কী ঘটছে। নেপালে কী ঘটছে, আমরা দেখেছি।" এ সময় বিচারপতি বিক্রম নাথ গত বছর বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, "হ্যাঁ, বাংলাদেশেও..."
গত বছরের আগস্টে সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে তীব্র আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন। আন্দোলনকারীরা সরকারি ভবন ও শেখ হাসিনার বাসভবনে হামলা চালায়। পরে শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করে।
গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার ও দুর্নীতির বিরুদ্ধে নেপালে ব্যাপক আন্দোলন শুরু হয়। মাত্র দুদিনের সহিংস আন্দোলনে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করতে বাধ্য হন।
এই দুটি ঘটনায় ক্ষমতাসীন সরকারের পতনের মধ্যে সুপ্রিম কোর্ট একটি মিল খুঁজে পেয়েছে। ভারতের সলিসিটর-জেনারেল তুষার মেহতা এক মাসেরও বেশি সময় ধরে বিল সংরক্ষণের বিষয়ে রাজ্যপালদের পক্ষে যুক্তি দেওয়ার পর সুপ্রিম কোর্ট এই মন্তব্য করে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি