ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
এনসিপি থেকে পদত্যাগ করলেন সাবেক দুই সেনা কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: দুই সাবেক সেনা কর্মকর্তা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগ করা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন দলটির যুগ্ম মুখ্য সংগঠক মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ ও কেন্দ্রীয় সদস্য মেজর (অব.) মো. সালাউদ্দিন।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা এই সিদ্ধান্তের কথা জানান।
মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ বলেন, ‘গাজীপুর-৩ আসন নিয়ে দীর্ঘদিন কাজ করেছি। এই কারণে এনসিপিতে আমার নাম এসেছে। তবে জাতীয় নির্বাচনে আমি এনসিপির ব্যানারে অংশ নেবো না বলে সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচন নিয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত জানাবো।’
পদত্যাগের কারণ সম্পর্কে সাবেক সেনা কর্মকর্তা জানান, ‘এনসিপির সিনিয়র নেতারা নিয়মিত সেনাবাহিনী ও সাবেক সেনাসদস্যদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন। একাধিকবার বিষয়টি দলের সিনিয়র নেতৃত্বকে জানিয়েও কোনো সমাধান হয়নি।’
তিনি আরও অভিযোগ করেন, ‘দলে নিজস্ব বলয় তৈরি হয়েছে এবং বাইরের কোনও মত গ্রহণের মানসিকতা নেই। সাবেক সেনা সদস্যদের দল থেকে শূন্য করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এই পরিবেশে আর কাজ করা সম্ভব নয়। রাজনৈতিক দলে পরমতসহিষ্ণুতা না থাকলে দীর্ঘ পথ চলা সম্ভব নয়।’
মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ বলেন, ‘আমরা দেশের জন্য নতুন পরিসরে কাজ করার প্রত্যাশায় এনসিপিতে যোগ দিয়েছিলাম। কিন্তু গণতান্ত্রিক চর্চার অভাব ও ভিন্নমতের প্রতি অসম্মান আমাদের হতাশ করেছে। সশস্ত্র বাহিনীর সদস্যদের অসম্মানজনক মন্তব্য সহ্য করা সম্ভব নয়। তাই আজ থেকে আমাদের এনসিপির সঙ্গে কোনও সম্পৃক্ততা নেই।’
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)