ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ডাকসু নির্বাচনে জয়ের পর জুমার বার্তা
নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে ফাতিমা তাসনিম জুমা বিপুল ভোটে জয়ী হয়েছেন।
ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী জুমা ১০,৬৩১ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরিফুল ইসলামকে ২,৪৭০ ভোটের ব্যবধানে হারান।
জয়ের পর জুমা বলেন, “এই বিজয় আমাদের সবার। যে পরীক্ষায় অবতীর্ণ করেছো, তার যথাযোগ্য মান রাখার তৌফিক দাও খোদা আমাদের।”
ডাকসু নির্বাচনে এই প্যানেলটির ভিপি, জিএস ও এজিএস পদসহ ২৮টি পদের বেশিরভাগে জয় হয়েছে। সহ-সভাপতি পদে সাদিক কায়েম ১৪,০৪২ ভোট, সাধারণ সম্পাদক পদে এস এম ফরহাদ ১০,৭৯৪ ভোট এবং সহ-সাধারণ সম্পাদক পদে মুহা. মহিউদ্দীন খান ১১,৭৭২ ভোট পেয়েছেন।
গত ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৮ কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সংসদের ২৮টি পদ ও প্রতিটি হল সংসদের ১৩টি পদে মোট ৪৭১ জন কেন্দ্রীয়, ১,০৩৫ জন হল সংসদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)