ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
কাতার–ইসরায়েল সংঘাত: তেলের দাম আকাশচুম্বী
আন্তর্জাতিক ডেস্ক : কাতারে ইসরায়েলি হামলা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাশিয়ান তেল ক্রেতাদের ওপর শুল্ক আরোপের আহ্বানের পর বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। তবে দুর্বল চাহিদা এবং সামগ্রিক বাজার মনোভাবের কারণে মূল্যবৃদ্ধির গতি সীমিত ছিল।
ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬১ সেন্ট বা ০.৯২ শতাংশ বেড়ে ৬৭ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড তেলের দাম ৬১ সেন্ট বা ০.৯৭ শতাংশ বেড়ে ৬৩.২৪ ডলারে পৌঁছেছে।
মধ্যপ্রাচ্যে সরবরাহ সংকটের উদ্বেগ তৈরি করেছে কাতারে ইসরায়েলের হামলা। বিশ্লেষকরা বলছেন, যদি ওপেকপ্লাস সদস্যদের তেল স্থাপনাগুলো হামলার লক্ষ্যবস্তু হয়, স্বল্পমেয়াদে তীব্র সরবরাহ সংকট দেখা দিতে পারে। প্রথমে হামলার খবরের পর তেলের দাম প্রায় ২ শতাংশ বেড়ে যায়, কিন্তু পরে যুক্তরাষ্ট্র দোহাকে আশ্বস্ত করার কারণে দাম স্থিতিশীল হয়।
একই সময়ে ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নকে আহ্বান জানিয়েছেন, যেন চীন ও ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হয়। চীন ও ভারত রাশিয়ার প্রধান তেল ক্রেতা হিসেবে ২০২২ সালের ইউক্রেন আক্রমণের পর থেকে রাশিয়ার অর্থনীতিকে সচল রাখতে ভূমিকা রাখছে।
বিশ্লেষকরা বলছেন, বড় ক্রেতাদের ওপর শুল্ক আরোপ হলে রাশিয়ার তেলের রপ্তানি কমতে পারে এবং বৈশ্বিক সরবরাহ সংকোচনের মাধ্যমে তেলের দামে ঊর্ধ্বগতি আসতে পারে।
সূত্র: রয়টার্স / নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ