ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
আনন্দ মোহন কলেজে শিক্ষার্থীদের ২ পক্ষের মধ্যে সংঘর্ষ
ডুয়া নিউজ: ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় ও কলেজে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছেন।
রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ক্যাম্পাসে এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে মেহেদী হাসান শিমুল ও আল আমিনসহ আরো অজ্ঞাত ১০ জন রয়েছেন। তবে বাকি আহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
পরিস্থিতি ঠিক বজায় রাখতে ইতোমধ্যে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান জানান, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজে নেমেছি এবং বিষয়টি নিয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমান উল্লাহ বলেন, হলের সিট নবায়ন সংক্রান্ত একটি ইস্যু নিয়েই শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ঘটেছে। বর্তমানে প্রশাসন ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করেন, ছাত্রলীগের সদস্যরা আগে থেকেই হলে অবস্থান করছিলেন এবং তারা অধ্যক্ষের ওপর চাপ সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা চালিয়েছেন। এতে অনেকে আহত হয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের হলের শিক্ষার্থীদের দাবি, বহিরাগত শিক্ষার্থীদের সহায়তায় হলের শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ