ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
নেপালে সহিংস বিক্ষোভ, খোঁজ মেলেনি প্রধানমন্ত্রীর
আন্তর্জাতিক ডেস্ক: ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার পর পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। বর্তমানে দেশটির নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। তবে পদত্যাগের পর ওলি কোথায় আছেন, সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ হয়নি। তিনি দেশে আছেন নাকি বিদেশে গেছেন—তা স্পষ্ট নয়।
বুধবার (১০ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ দেশজুড়ে সহিংস রূপ নেয়। ক্ষুব্ধ বিক্ষোভকারীরা চারবারের প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির নেতা ৭৩ বছর বয়সি কেপি শর্মা ওলির বাসভবনে হামলা ও অগ্নিসংযোগ করেন। পরে রাজনৈতিক সমাধানের পথ সুগম করতে তিনি পদত্যাগ করেন।
গত দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ সহিংসতায় সরকারি দমন-পীড়নে অন্তত ১৯ জন নিহত হন। বিক্ষোভকারীরা সংসদ ভবনসহ সরকারি দপ্তর, রাজনীতিবিদদের বাসভবন, সুপারমার্কেট ও বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করে। রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে পুড়ে যাওয়া গাড়ি ও টায়ারের অবশিষ্টাংশ ছড়িয়ে আছে, এখনো আকাশে ধোঁয়ার কুণ্ডলি দেখা যাচ্ছে।
সেনাবাহিনী জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সব গুরুত্বপূর্ণ স্থানে সেনা মোতায়েন করা হয়েছে। এক সেনাসদস্য গণমাধ্যমকে বলেন, বর্তমানে শহর অনেকটাই শান্ত। তবে তিনি নাম প্রকাশ করেননি, কারণ সেনা সদস্যদের গণমাধ্যমে কথা বলার অনুমতি নেই।
হঠাৎ সহিংসতায় ৩ কোটিরও বেশি জনসংখ্যার হিমালয়কেন্দ্রিক দেশ নেপাল এখন গভীর অস্থিরতার মধ্যে রয়েছে, যা বহু মানুষকে হতবাক করেছে।
সূত্র: এএফপি/ নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)