ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
দেশজুড়ে লুটপাট-ভাঙচুর বন্ধ করার আহ্বান সেনাপ্রধানের
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে টানা সহিংস বিক্ষোভ ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে দেশকে স্থিতিশীল করতে আন্দোলনকারীদের প্রতি সড়ক থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল। তিনি বলেছেন, দেশজুড়ে লুটপাট ও ভাঙচুর বন্ধ করে আলোচনার টেবিলে আসাই এখন সময়ের দাবি।
শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের দুর্নীতিবিরোধী আন্দোলনের মুখে সোমবার (৮ সেপ্টেম্বর) পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। পরে সন্ধ্যায় প্রেসিডেন্ট ও সরকারপ্রধান রামচন্দ্র পাওদেলও পদ ছাড়েন। তাদের বিদায়ের পর নেপালে ক্ষমতা গ্রহণ করে সেনাবাহিনী।
মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে জেনারেল সিগদেল বলেন, “আমরা কঠিন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। কিছু গোষ্ঠী এ পরিস্থিতির সুযোগ নিয়ে সরকারি-বেসরকারি সম্পদ ধ্বংস করছে, হামলা ও লুটপাট চালাচ্ছে। আমরা আন্দোলনকারীদের বলছি— শান্তিপূর্ণ সমাধানের জন্য আলোচনার পথে আসুন।”
তিনি আরও বলেন, “দেশে শান্তি ফিরিয়ে আনতে ও জনগণের সহায়-সম্পদ, ঐতিহ্য এবং বিদেশি কূটনীতিকদের সুরক্ষা দিতে কারফিউ জারি রয়েছে। এখন সবাইকে শান্ত থাকতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থায় দাবি-দাওয়ার সমাধান কেবল আলোচনা দিয়েই সম্ভব।”
গত দুই দিনে দেশটিতে ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়ে। ৮ সেপ্টেম্বর নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন ১৯ বিক্ষোভকারী, আহত হন শতাধিক। পরদিন বিক্ষোভ আরও সহিংস রূপ নেয়। আন্দোলনকারীরা পার্লামেন্ট ভবন, মন্ত্রী-এমপিদের বাসভবনসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেন।
জেনারেল সিগদেল হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা সেনাবাহিনীর আহ্বান অমান্য করে আন্দোলনের নামে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ চালিয়ে যাবেন, তাদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। এসব কার্যক্রমকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হবে এবং আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।”
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ