ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ডাকসু: ছয় হলের ফলাফলে এগিয়ে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফলের মধ্যে ছয়টি হলের ফল প্রকাশিত হয়েছে। এ নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে বড় ব্যবধানে এগিয়ে আছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের মো. আবু সাদিক (সাদিক কায়েম) এবং সাধারণ সম্পাদক (জিএস) পদেও এগিয়ে আছেন একই জোটের ফরহাদ হোসেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে হল নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন। ফলাফলে দেখা যায় ছয়টি হলের ভোটের ভিত্তিতে সাদিক কায়েম সবকটি কেন্দ্রে শীর্ষে রয়েছেন।
ফলাফল অনুযায়ী:
সুফিয়া কামাল হল
ভিপি: সাদিক কায়েম ১২৭০, উমামা ফাতেমা ৫৪৭, আবিদুল ইসলাম ৪২৩
জিএস: ফরহাদ ৯৬৪, মেঘমল্লার ৫০৭, হামিম ৪০২, আরাফাত ৪২৮, আবু বাকের ২১৬
অমর একুশে হল
ভিপি: সাদিক ৬৪৪, আবিদুল ইসলাম ১৪১
জিএস: ফরহাদ ৪৬৬, আবু বাকের মজুমদার ১৮৭, হামিম ১৮০
ফজলুল হক মুসলিম হল
ভিপি: সাদিক ৮৮১, আবিদুল ১৪১, কাদের ৪৭
জিএস: ফরহাদ ৪৮৯, হামিম ২২৮, আবু বাকের ৩৪৫
জিয়া হল
ভিপি: সাদিক ৮৪১, আবিদুল ১৮১, কাদের ৪৭, উমামা ১৫৩, জামাল ২২, শামীম ১৪১
জিএস: আংশিক ফল প্রকাশিত
শামসুন্নাহার হল
ভিপি: সাদিক ১১৪, আবিদুল ৪৩৪, কাদের ৫৯, উমামা ৪০৩, শামিম ৪১২, ইয়ামিন ৪
জিএস: ফরহাদ ৮১৪, হামিম ৩১২, মেঘমল্লার ৫১৭
শহীদুল্লাহ হল
ভিপি: সাদিক ৯৬৬, আবিদুল ১৯৯, শামীম ১৬১, উমামা ১৪০, কাদের ৫৬
জিএস: আংশিক ফল প্রকাশিত
এর আগে ভোটগ্রহণ সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। কেন্দ্রীয় সংসদের ২৮টি পদ ও হল সংসদের ১৩টি পদে ভোট প্রদান করেন শিক্ষার্থীরা।
মোট ভোটারের সংখ্যা ছিল ৩৯,৭৭৫ জন, যার মধ্যে ২০,৮৭৩ জন ছাত্র এবং ১৮,৯০২ জন ছাত্রী। নির্বাচনে অংশগ্রহণের হার ছিল ৮০ শতাংশের বেশি। বিভিন্ন হলে ভোটগ্রহণের হারও উল্লেখযোগ্য, যেমন: শহীদুল্লাহ হল ৮০.২৪%, অমর একুশে হল ৮৩.৩০%, ফজলুল হক মুসলিম হল ৮১.৪৩%, সুফিয়া কামাল হল ৬৪%, শামসুন্নাহার হল ৬৩.৬৭% এবং অন্যান্য হলে ৬৫–৮৮ শতাংশের মধ্যে ভোট কাস্ট হয়েছে।
সার্বিকভাবে, ভোটের ফলাফলে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর প্রার্থীরা ভিপি ও জিএস পদে গুরুত্বপূর্ণ সুবিধা অর্জন করেছেন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)