ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
'কাতারে ইসরায়েলি হামলা পুরো মধ্যপ্রাচ্যের জন্য সতর্কবার্তা'
কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নেতাদের লক্ষ্য করে বিমান হামলার পর ইসরায়েলের সংসদ নেসেটের স্পিকার আমির ওহানা বলেছেন, এই হামলা পুরো মধ্যপ্রাচ্যের জন্য একটি বার্তা। মঙ্গলবার দোহায় ইসরায়েলি হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তিনি এই সতর্কবার্তা দিয়েছেন।
ভিডিওর ক্যাপশনে ইসরায়েলি পার্লামেন্টের স্পিকার লিখেছেন, "আজকের এই হামলা পুরো মধ্যপ্রাচ্যের জন্য একটি বার্তা।" এদিকে, কাতারে ইসরায়েলি হামলার তীব্র সমালোচনা ও নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। সমালোচকরা বলেছেন, ইসরায়েল আন্তর্জাতিক আইন ভঙ্গ করে সীমান্তের বাইরেও আগ্রাসন চালাচ্ছে এবং এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে বিশৃঙ্খল রাষ্ট্রে পরিণত হচ্ছে।
আন্তর্জাতিক ডেস্ক: কাতারের কর্মকর্তারা জানিয়েছেন, দোহায় ইসরায়েলি হামলায় দু’জন নিহত হয়েছেন। তবে এর মধ্যে হামাসের বড় কোনো নেতা নেই। নিহতদের মধ্যে একজনের নাম হিমাম আল-হায়া, যিনি হামাসের গাজা শাখার নেতা খালিল আল-হায়ার ছেলে। নিহত অপরজনের নাম জিহাদ লাবাদ, যিনি খালিল আল-হায়ার দপ্তরের পরিচালক ছিলেন। এই দুজন বাদে আর কোনো ফিলিস্তিনি নিহত হননি।
হামাসের দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বৈঠকে বসেছিলেন তাদের নেতারা। ওই সময় হামলা হয়। তবে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এ হামলা থেকে বেঁচে গেছেন।
ইসরায়েলি একটি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে যে, হামাসের নেতাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এরমধ্যে খালিল আল-হায়াও ছিলেন, যিনি হামাসের গাজা প্রধানের পাশাপাশি প্রধান আলোচকের দায়িত্বও পালন করছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর