ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশের নির্বাচন ইস্যু : বৈঠকে যুক্তরাষ্ট্র-ভারত
ডুয়া ডেস্ক: বাংলাদেশে দ্রুততম সময়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ও ভারত কীভাবে সহযোগিতা করতে পারে এ বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি এই তথ্য জানিয়েছেন।
গারসেটি জানান, গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের প্রধান আলোচ্য বিষয় ছিল বাংলাদেশ এবং সেখানে সম্ভাব্য নির্বাচনের পরিস্থিতি। তিনি জানান, “আমি সেই বৈঠকে উপস্থিত ছিলাম এবং আলোচনায় অংশগ্রহণ করেছি। আলোচনায় আলোচনা হয় কীভাবে বাংলাদেশের জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচন দ্রুততার সঙ্গে আয়োজন করা যায় এবং এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র ও ভারত কীভাবে সহযোগিতা করতে পারে।”
আলোচনার অন্য একটি গুরুত্বপূর্ণ দিক ছিল বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা। রাষ্ট্রদূত উল্লেখ করেন, “যুক্তরাষ্ট্রের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং আসন্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প— উভয়েই বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তার প্রতি গুরুত্ব আরোপ করেছেন। আমরা বাংলাদেশকে একটি স্থিতিশীল, উন্নয়নমুখী এবং সহনশীল দেশ হিসেবে দেখতে চাই।”
এদিকে একই দিনে ভারতের মার্কিন রাষ্ট্রদূত জানালেন, তার একদিন আগে জ্যাক সুলিভান ওয়াশিংটনে একটি প্রেস ব্রিফিংয়ে বলেছেন, শেখ হাসিনার সরকারের পতন নিয়ে প্রচারিত কিছু গুঞ্জনকে ‘অযৌক্তিক’ বলেছেন এবং এই বিষয়ে ভারতও একই মত পোষণ করে।
গত বছর জুলাই-আগস্টে শিক্ষার্থী ও জনতার বৃহৎ আন্দোলনের ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতিত হয় এবং তিনি বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন।
তথ্য : দ্য টেলিগ্রাফ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ