ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
সম্মেলন শেষে মাঠ পরিষ্কার করলেন বিএনপির নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন শেষে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সম্মেলনস্থল ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠের ময়লা-আবর্জনা পরিষ্কার করেছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সদ্য নির্বাচিত জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাদের নেতৃত্বে প্রায় ঘণ্টাব্যাপী এই পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। নেতাকর্মীরা জানান, এটি তাদের দায়িত্ব এবং তারা পরিষ্কার-পরিচ্ছন্নতার আদর্শকে সামনে রেখে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চান। তারা স্লোগান বাদ দিয়ে পরিচ্ছন্নতার কাজে অংশ নেন।
পয়গাম আলী বলেন, সম্মেলনে আগত নেতাকর্মীরা যে আবর্জনা ফেলেছিল, তা পরিষ্কার করে মাঠকে আগের অবস্থায় ফিরিয়ে আনা তাদের লক্ষ্য। সাবেক দপ্তর সম্পাদক মামুন উর রশিদ এটিকে জিয়াউর রহমানের আদর্শের প্রতিফলন বলে উল্লেখ করেন।
এর আগে, সোমবার অনুষ্ঠিত এই সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্বোধন করেন এবং তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সম্মেলনে কাউন্সিলরদের ভোটে পয়গাম আলী নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং মির্জা ফয়সল আমিন সভাপতি হিসেবে নির্বাচিত হন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত