ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে ফেব্রুয়ারিতে
স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে ৮ মার্চ পর্যন্ত চলবে। ক্রিকেট ভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এই তথ্য জানিয়েছে। ২০ দলের এই বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে শ্রীলঙ্কা ও ভারত। ভারতের পাঁচটি ও শ্রীলঙ্কার দুটি ভেন্যুতে খেলা হবে। ফাইনাল ম্যাচের ভেন্যু নির্ভর করছে পাকিস্তানের ফলাফলের ওপর; পাকিস্তান ফাইনালে উঠলে ম্যাচটি কলম্বোতে হবে, অন্যথায় আহমেদাবাদে অনুষ্ঠিত হবে। কারণ পাকিস্তান আগামী তিন বছর ভারতের মাটিতে কোনো বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নেবে না। যদিও সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, অংশগ্রহণকারী দেশগুলোকে বিশ্বকাপের সময়সীমা জানানো হয়েছে। চারটি গ্রুপে ভাগ হয়ে ২০ দল খেলবে, যেখানে মোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, নেদারল্যান্ডস ও ইতালি সহ ১৫টি দল বিশ্বকাপে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর