ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
বগুড়ায় বিমানবন্দর চালুর উদ্যোগ; পরিদর্শনে বিমানবাহিনী প্রধান
ডুয়া নিউজ: বগুড়া বিমানবন্দর চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। চালু হলে এটি হবে দেশের নবম বিমানবন্দর।
আজ রবিবার (১২ জানুয়ারি) বগুড়ার বিমানবন্দর এলাকা পরিদর্শন শেষে এ তথ্য জানান তিনি।
বিমানবাহিনীর প্রধান বলেন, আগের সরকারকে একাধিকবার বগুড়া বিমানবন্দর নিয়ে প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে তাতে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। তিনি বলেন, আমরা নতুন করে এই প্রস্তাব দেব। তবে বাজেট পাওয়ার পরও এই সীমিত পরিসরে বিমানবন্দর চালু করতে অন্তত এক বছর সময় লাগবে।
হাসান মাহমুদ খান করেন, বগুড়া বিমানবন্দর চালু করার জন্য কমপক্ষে ৬ হাজার ফুট রানওয়ে প্রয়োজন, কিন্তু বর্তমানে এখানে ৪৭০০ ফুট রানওয়ে রয়েছে। এই বিমানবন্দর চালু হলে এটি অর্থনৈতিক দিক থেকে দেশের উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে।
উল্লেখ্য, ১৯৮৭ সালে বগুড়ায় বিমানবন্দর স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে বিভিন্ন জটিলতার কারণে সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি। ১৯৯১-৯৬ মেয়াদে বিএনপি সরকারের শেষ পর্যায়ে এখানে বিমানবন্দর স্থাপনের নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত হয় এবং ২২ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন পায়। ১৯৯৫ সালে সদর উপজেলার এরুলিয়া এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়কের পাশে ১০৯ একর জমি অধিগ্রহণ করা হয়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এই প্রকল্পের আওতায় রানওয়ে, কার্যালয় ভবন, আবাসিক ভবন, বিদ্যুৎ, পানি সরবরাহ, রাস্তা নির্মাণসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ শুরু হয়। প্রকল্পের কাজ ২০০০ সালে শেষ হয়, কিন্তু তখনও বাণিজ্যিকভাবে বিমান চলাচল শুরু হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ