ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
কাতার কেঁপে ওঠল ইসরায়েলের হামলায়
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কাতারের রাজধানী দোহায় বিমান হামলা চালিয়েছে। বিস্ফোরণে দোহা কেঁপে ওঠে। ইসরায়েলের একটি সূত্র জানিয়েছে, হামলা পরিকল্পিতভাবে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতাদের লক্ষ্য করে পরিচালিত হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলার তথ্য নিশ্চিত করেছে, যদিও তারা কাতারের নাম সরাসরি উল্লেখ করেনি। আইডিএফের বরাতে জানানো হয়েছে, “৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামলার মূল পরিকল্পনাকারী এবং দায়ী কয়েকজন শীর্ষস্থানীয় নেতার ওপর বিমান হামলা চালানো হয়েছে। এসব নেতা বহু বছর ধরে সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত ছিলেন এবং ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিলেন।”
সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, বৈঠকে হামাসের অন্যতম প্রধান নেতা খালেদ মাশাল উপস্থিত ছিলেন। জানা গেছে, ১৯৯৭ সালে জর্ডানে তার ওপর একবার হত্যার চেষ্টা চালিয়েছিল ইসরায়েল।
আলজাজিরা জানিয়েছে, বৈঠকে যুক্তরাষ্ট্রের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করার কথা ছিল।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, “হামাসের রাজনৈতিক শাখার কয়েকজন সদস্যকে লক্ষ্য করে আবাসিক ভবনে এই হামলা চালানো হয়েছে। এটি আন্তর্জাতিক আইন ও রীতিনীতির চরম লঙ্ঘন। কাতারের নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য এটি গুরুতর হুমকি।”
তিনি আরও বলেন, “ইসরায়েলের এই ধরনের বেপরোয়া আচরণ এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে তাদের ধারাবাহিক ছিনিমিনি খেলা কোনোভাবেই সহ্য করা হবে না। কাতার তার নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পদক্ষেপ গ্রহণ করবে। সর্বোচ্চ পর্যায়ে তদন্ত চলছে এবং প্রাপ্ত তথ্য দ্রুত জানানো হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ