ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
নেপালের ত্রিভুবন বিমানবন্দরে সকল ফ্লাইট বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হঠাৎ করে সব ধরনের ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ স্থগিত করা হয়েছে, ফলে বিপাকে পড়েছেন দেশীয় ও আন্তর্জাতিক যাত্রীরা। নিরাপত্তাজনিত শঙ্কা ও অস্বাভাবিক পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয় সময় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে বিমানবন্দরের কার্যক্রমে এই স্থবিরতা নেমে আসে। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির প্রভাবশালী গণমাধ্যম কাঠমান্ডু পোস্ট।
ত্রিভুবন বিমানবন্দরের মহাব্যবস্থাপক হংসরাজ পাণ্ডে জানান, দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে কোঠেশ্বর এলাকায় ধোঁয়া দেখা দেওয়ার পর থেকেই আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। তিনি বলেন, “আমরা বিমানবন্দর পুরোপুরি বন্ধ করিনি, ভবিষ্যতেও করব না।”
তবে তিনি স্বীকার করেন, চলাচলে সমস্যার কারণে পাইলট ও ক্রু সদস্যরা সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে পারছেন না। এ কারণেই ফ্লাইটগুলো উড্ডয়ন করতে পারছে না।
এদিকে নিরাপত্তাজনিত শঙ্কা দেখিয়ে দেশীয় বিমান সংস্থা বুদ্ধ এয়ারসহ অন্যরাও তাদের সব ফ্লাইট স্থগিত করেছে। আকস্মিক এই সিদ্ধান্তে যাত্রীদের ভোগান্তি আরও বেড়ে গেছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ