ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
২০২৫ সালের হজ চুক্তি স্বাক্ষরিত, এজেন্সি কোটা ১ হাজার বহাল
ডুয়া নিউজ: বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ২০২৫ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তিটি রোববার (১২ জানুয়ারি) সৌদি আরবের জেদ্দায় স্থানীয় সময় সকাল ১০টায় সম্পন্ন হয়।
বাংলাদেশের পক্ষে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং সৌদি আরবের পক্ষ থেকে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কৌশলগতভাবে বাংলাদেশি হজ ব্যবস্থাপনার উন্নতি নিয়ে আলোচনায় বসেন ধর্ম উপদেষ্টা ও সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী। এ সময় ধর্ম উপদেষ্টা বাংলাদেশি হজ এজেন্সিগুলোর জন্য প্রতি এজেন্সির জন্য সর্বনিম্ন হজযাত্রী কোটা এক হাজার থেকে কমানোর অনুরোধ করেন। কিন্তু সৌদি মন্ত্রী এ কোটা একই রাখতে সিদ্ধান্ত নেন।
গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে ধর্ম উপদেষ্টা সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীকে প্রতিটি এজেন্সির ন্যূনতম হজযাত্রী কোটা দুই হাজার থেকে কমিয়ে ২৫০ জন করার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন। তার অনুরোধের পর সৌদি কর্তৃপক্ষ ২০২৫ সালের জন্য এ কোটা এক হাজার নির্ধারণ করে। তবে আগামী বছর এ কোটা থাকবে দুই হাজার।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির, কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম ও উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ সহ সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ