ঢাকা, শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩
ডাকসু নির্বাচন: যেভাবে ভোট দিতে হবে শিক্ষার্থীদের
আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার ডাকসু নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী লড়ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন, যেখানে ২৮টি পদে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছে ৬২ জন ছাত্রী। এবারের নির্বাচনে মোট ৫টি প্যানেলে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ডাকসু নির্বাচনে ভোট দেওয়ার জন্য একজন ভোটারকে সতর্কতার সঙ্গে সময় দিতে হবে, কারণ সামান্য ভুলও ভোটকে অকার্যকর করতে পারে। এবারের ডাকসু নির্বাচনে ৫ পৃষ্ঠার ব্যালট ব্যবহার করা হবে, অন্যদিকে হল সংসদ নির্বাচনের ব্যালট এক পৃষ্ঠার।
এছাড়া দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ডাকসু নির্বাচন কমিশন ব্রেইল পদ্ধতিতে ভোট দেওয়ার ব্যবস্থা করেছে। যারা ব্রেইল পড়তে সক্ষম, তাদের জন্য আলাদা ব্যালট প্রস্তুত করা হয়েছে।
যেভাবে ভোট দেবেন শিক্ষার্থীরাঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দেওয়ার বিষয়ে একটি সচেতনতামূলক ভিডিও চিত্র প্রচার করেছে চিফ রিটার্নিং কর্মকর্তার অফিস। এতে দেখানো হয়েছে, ভোট দেওয়ার ক্ষেত্রে প্রথম বর্ষের শিক্ষার্থী হলে তার লাইব্রেরি কার্ড অথবা পে-ইন স্লিপ দেখিয়ে পরিচয় নিশ্চিত করবেন। অন্য বর্ষের শিক্ষার্থীরা হল আইডি কার্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি কার্ড দেখিয়ে পরিচয় নিশ্চিত করবেন। পরিচয় নিশ্চিতের পর ভোটারের আঙুলে অমোচনীয় কালির দাগ দেবেন ভোট গ্রহণ কর্মকর্তা। ভোটার তালিকায় নিজের নামের পাশে স্বাক্ষর করবেন ভোটার। এরপর পোলিং কর্মকর্তাকে ভোটার নম্বর জানাতে হবে। ব্যালট নিয়ে ভোটার প্রবেশ করবেন গোপন ভোট কক্ষে। ব্যালট পেপার থেকে পছন্দের প্রার্থীর নাম ও ব্যালট নম্বর খুঁজে বের করবেন ভোটার।
ঘরের বাইরে দেওয়া যাবে না দাগভোটাররা ব্যালট নিয়ে গোপন ভোট কক্ষে প্রবেশ করবেন। ভোটকক্ষে মোবাইল বা কোনো ইলেকট্রনিক ডিভাইস নেওয়া যাবে না। ব্যালট পেপার থেকে নিজের পছন্দের প্রার্থীর নাম এবং নম্বর খুঁজে বের করার পর প্রার্থীর নামের পাশে স্পষ্টভাবে ক্রস চিহ্ন দিতে হবে। খেয়াল রাখতে হবে যে, ক্রস চিহ্ন ঘরের বাইরে না যায়। ভোট দেওয়ার পর ব্যালট পেপার নির্ধারিত ব্যালট বাক্সে জমা দিতে হবে।
কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের জন্য দুটি পৃথক ব্যালট বাক্স থাকবে। ব্যালট পেপার ভাঁজ না করে সেগুলো নির্ধারিত বাক্সে ফেলার মাধ্যমে ভোট প্রক্রিয়া সম্পন্ন হবে।
ব্রেইল পদ্ধতিতে ভোটযেসব শিক্ষার্থীর দৃষ্টিপ্রতিবন্ধকতা রয়েছে আর ব্রেইল পড়তে পারেন, তাদের জন্য প্রথমবারের মতো ব্রেইল পদ্ধতিতে ভোটদানের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তবে যারা ব্রেইল পড়তে পারেন না তারা আরেকজনের সহযোগিতা নিয়ে অন্য সবার মতোই ভোট দিতে পারবেন। ব্রেইল পদ্ধতিতে ভোট দিতে হল থেকে ৩০ জন শিক্ষার্থীর তালিকা পেয়েছে কমিশন। তারা এবার ব্রেইল পদ্ধতিতে ভোট দিতে পারবেন। ব্রেইল পদ্ধতিতে ভোট গ্রহণের দায়িত্বে রয়েছেন রিটার্নিং কর্মকর্তা এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শারমীন কবীর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- বিকালে আসছে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- মাসে ৫০ হাজার টাকা বৃত্তি দেবে সরকার, যারা পাবেন
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হ'ত্যার ঘটনায় গ্রেপ্তার কে এই হিশাম