ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
বশেমুরবিপ্রবিতে অভিযান চালালো দুদক
ডুয়া নিউজ: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার নজরুল ইসলাম হীরা এবং পরিকল্পনা দপ্তরের প্রধান তুহিন মাহমুদসহ চারজনের বিরুদ্ধে টেন্ডার নিয়ন্ত্রণ, ভর্তি বাণিজ্য, দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
১২ জানুয়ারি (রোববার) সকালে জেলা দুদকের সহকারী পরিচালক বিজন কুমার রায় ও সোহরাব হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান তদারকি করেন।
জানা গেছে, এই দুই কর্মকর্তার ওপর অভিযোগ রয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকে বিভিন্ন সময়ে ভর্তি ও টেন্ডার বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এসব বিষয় নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে এবং তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগও রয়েছে দুদকের কাছে। এসব তথ্যের ভিত্তিতে জেলা দুদকের এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করেছে।
এ বিষয়ে জেলা দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান জানিয়েছেন, নজরুল ইসলাম হীরা ও তুহিন মাহমুদের বিরুদ্ধে উল্লিখিত অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালানো হচ্ছে। তারা সমস্ত রেকর্ডপত্র সংগ্রহ ও পর্যালোচনা করে কমিশনকে একটি বিস্তারিত প্রতিবেদন দাখিল করবেন। এর পর কমিশনের অনুমতিক্রমে তাদের বিরুদ্ধে দুদক আইনে মামলা করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ