ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
সম্পর্কে টানাপোড়েনের মাঝে ট্রাম্প-শি দ্বিপক্ষীয় বৈঠক
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার গিয়ংজুতে অনুষ্ঠেয় আগামী এপেক সম্মেলনকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে দৃষ্টি পড়েছে যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ নেতাদের সম্ভাব্য বৈঠকে। অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরুর এ সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং সম্ভব হলে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনেরও আলাপ হতে পারে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, দক্ষিণ কোরিয়া সফরে অর্থনৈতিক সহযোগিতাই আলোচনার মূল বিষয় হবে। বাণিজ্য, প্রতিরক্ষা ও বেসামরিক পারমাণবিক সহযোগিতাও আলোচনায় আসতে পারে। সফরের অন্যতম লক্ষ্য যুক্তরাষ্ট্রে নতুন বিনিয়োগ নিশ্চিত করা। এর আগের সফরগুলোতেও—সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে—ট্রাম্প একই কৌশল নিয়েছিলেন।
অক্টোবরে অনুষ্ঠিতব্য এ সম্মেলনের ফাঁকে শি-ট্রাম্প বৈঠকের বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা হলেও এখনও চূড়ান্ত হয়নি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, চলমান বাণিজ্যিক টানাপোড়েন প্রশমনের বড় সুযোগ হতে পারে এ আলোচনা। এর আগে ট্রাম্প চীনা পণ্যের ওপর ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করেন, পাল্টা চীনও মার্কিন পণ্যে ১২৫ শতাংশ শুল্ক বসায়। সম্প্রতি আলোচনার সুবিধার্থে শুল্কবৃদ্ধির সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত রেখেছে যুক্তরাষ্ট্র।
এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায়ে মিয়ংয়ের আমন্ত্রণে এপেক সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন ট্রাম্প। তিনি মনে করেন, সম্মেলন কিম জং উনের সঙ্গেও আলোচনার সুযোগ তৈরি করতে পারে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি কিমের সঙ্গে দেখা করতে আগ্রহী। তিনি চাইছেন, আমরাও প্রস্তুত আছি।”
তবে এই সফরের প্রেক্ষাপট অনেকটাই জটিল। সম্প্রতি বেইজিংয়ে শি জিনপিং আয়োজিত সামরিক কুচকাওয়াজে অংশ নেন কিম, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিষয়টি নিয়ে ট্রাম্প প্রকাশ্যে ক্ষোভ দেখালেও প্রায়ই দাবি করেন, নেতাদের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ভালো। সামাজিক মাধ্যমে কটাক্ষ করে তিনি লিখেছিলেন, “চীন, রাশিয়া, ভারত আর কিম— সবাই মিলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।”
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- কোন সারিতে কে বসছেন, জেনে নিন সংসদের আসন বিন্যাস
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)