ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
বিনা খরচে স্কলারশিপের সুযোগ দিচ্ছে দারুস সালাম বিশ্ববিদ্যালয়
ডুয়া ডেস্ক :ব্রুনাইয়ের দারুস সালাম বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিনা মূল্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অধ্যয়নের সুযোগ দিচ্ছে। সম্পূর্ণ বিনা খরচে এ স্কলারশিপে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। বাংলাদেশসহ অন্যান্য সব দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এ স্কলারশিপের জন্য। আবেদনের শেষ সময় ২৮ ফেব্রুয়ারি ২০২৫।
সুযোগ-সুবিধা :
*সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে
*প্রতিমাসে শিক্ষার্থীদের ২২০০ ব্রুনাই ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ১ লক্ষ ৯৬ হাজার ২১৬ টাকা) প্রদান করবে;
*রেজিস্ট্রেশনের খরচ প্রদান করবে
*অন্যান্য ফি মওকুফ করবে
স্কলারশিপের সময়কাল :
ব্রুনেই বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপে কোর্সওয়ার্ক প্রোগ্রামের মেয়াদ ১২ মাস, গবেষণা প্রোগ্রামের ২৪ মাস ও পিএইচডির মেয়াদ ৩৬ মাস।
অধ্যয়নের বিষয় :
বিজ্ঞান অনুষদের অধীনে জীববৈচিত্র্য, জীববিদ্যা, বায়োটেকনোলজি, রসায়ন, কম্পিউটার সায়েন্স, গণিত ও ফলিত পদার্থবিদ্যা। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে নৃতত্ত্ব, ফলিত ভাষাতত্ত্ব ও ইংরেজি সাহিত্য। ব্যবসায় অনুষদের অধীনে ব্যবস্থাপনা, অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, ফলিত অর্থনীতি ইত্যাদি।
আবেদনের যোগ্যতা :
*স্নাতকোত্তরে আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই প্রথম শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে
*পিএইচডি প্রোগ্রামে আবেদনের জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে
*ইংরেজি ভাষাদক্ষতা প্রমাণে আইইএলটিএস একাডেমিক ব্যান্ডস্কোর ওভারঅল ৬ অথবা, মিডিয়াম অব ইন্সট্রাকশন সনদের প্রয়োজন হবে। তবে, যাদের নেই, তারাও আবেদন করতে পারবেন
*ডিগ্রি অর্জন শেষে নিজ দেশে ফেরত আসতে হবে
প্রয়োজনী নথিপত্র :
*আবেদনকারীর পূর্ণাঙ্গ সিভি
*আবেদনকারীর পাসপোর্ট
*রেফারেন্স লেটার
*একাডেমিক ট্রান্সক্রিপ্ট
*স্টেটমেন্ট অব পারপাজ
*রিসার্চ প্রপোজাল
আবেদন প্রক্রিয়া :
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৫।
আবেদনবিষয়ক বিস্তারিত জানতে এখানেক্লিক করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত