ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ডাকসু নির্বাচন: আচরণবিধি ভেঙে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও ছাত্রদল ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান চালানোর ঘোষণা দিয়েছে। এর আগে প্রশাসন ১০ সেপ্টেম্বর পর্যন্ত ক্যাম্পাসে যেকোনো সেবামূলক কার্যক্রম নিষিদ্ধ করেছিল, যা আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে।
ঢাবি শাখা ছাত্রদল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, সোমবার সকাল ১১টা থেকে সারা ক্যাম্পাসে এই পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এই কর্মসূচিতে নেতাকর্মীদের অংশগ্রহণের নির্দেশ দিয়েছেন।
ডাকসুর এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ এটিকে 'সেবামূলক কাজ' নয় বরং 'প্রচারণার কারণে নষ্ট হওয়া পরিবেশ পরিষ্কার করার উদ্যোগ' বলে দাবি করেছেন। প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন জানিয়েছেন, অভিযোগ এলে তারা সংশ্লিষ্টদের জানাবেন যে এটিও আচরণবিধির আওতায় পড়ে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)