ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
আনজুমানে ফারসি বাংলাদেশের সভাপতি কামাল, সম্পাদক মুমিত
ঢাবি প্রতিনিধি : বাংলাদেশের ফারসি ভাষার গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও ফারসি ভাষা চর্চাকারীদের গবেষণাধর্মী সংগঠন "আনজুমানে ফারসি বাংলাদেশ"-এর ৬ষ্ঠ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আরসি মজুমদার লেকচার থিয়েটারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মুমিত আল রশিদ।
দ্বিবার্ষিক সম্মেলনে আনজুমানে ফারসি বাংলাদেশের সভাপতি ড. মুহাম্মদ ঈসা শাহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ইরান দূতাবাসের রাষ্ট্রদূত মানসুর চাভুশি, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ শহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এবং ঢাকাস্থ ইসলামি প্রজাতন্ত্র ইরান দূতাবাসের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মাদী।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, আমাদের বৃহত্তর সমাজ এবং রাজনীতির অনেক গভীরে এই ভাষা। এদেশে দীর্ঘদিন ধরে ফারসি ভাষার চর্চা হয়ে আসছে। এই চর্চাটা টিকিয়ে রাখা দরকার। আঞ্জুমানে ফারসি যে উদ্যোগটি নিয়েছে, এ ভাষার সাথে আগ্রহ যারা জড়িত আছেন, ব্যক্তি এবং প্রতিষ্ঠান, তাদেরকে এক জায়গায় করবার চেষ্টা, সেটি যে কোনো বিবেচনায় একটি ভালো উদ্যোগ। সেই কারণেই আজকের এই আয়োজনটি গুরুত্বপূর্ণ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)