ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
শেয়ারবাজারে লেনদেনে আলোকিত ১৬ খাত
বিদায়ী সপ্তাহে (৩১ আগস্ট-০৪ সেপ্টেম্বর, ২০২৫) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচকসহ টাকার অংকে লেনদেন বেড়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ৯৬.৩৩ পয়েন্ট বা ১.৭৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬১৪.২৮ পয়েন্টে। একই সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৬ হাজার ৪৯১ কোটি ৭৩ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৭৬২ কোটি ১৭ লাখ ২০ হাজার টাকা বেশি। লেনদেন বাড়ানোর ক্ষেত্রে অবদান রেখেছে ১৭ খাতের শেয়ার। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
খাতগুলো হলো- তথ্য প্রযুক্তি, টেলিকমিউনিকেশন, আর্থিক, বিবিধ, ব্যাংক, সেবা ও আবাসন, সিমেন্ট, সিরামিকস, প্রকৌশল, মিউচ্যুয়াল ফান্ড, লাইফ ইন্স্যুরেন্স, করপোরেট বন্ড, ট্যানারি, খাদ্য ও আনুষঙ্গিক, ওষুধ ও রসায়ন এবং বিদ্যুৎ ও জ্বালানি। সপ্তাহজুড়ে এই ১৭ খাতে মোট লেনদেন হয়েছে ৫ হাজার ১৩১ কোটি ২৭ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ১ হাজার ১৩৮ কোটি ৪৯ লাখ টাকা বেশি।
সপ্তাহজুড়ে সবচেয়ে বেশি লেনদেন বেড়েছে তথ্য প্রযুক্তি খাতে। বিদায়ী সপ্তাহে খাতটিতে মোট ৪৭০ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ২৩০ কোটি ৩ লাখ টাকা বা ৯৫.৮৩ শতাংশ বেশি। সপ্তাহজুড়ে প্রতিদিন গড় ৯৪ কোটি ১ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে টেলিকমিউনিকেশন খাতে। সপ্তাহজুড়ে খাতটিতে লেনদেন হয়েছে ১৭৮ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৮২ কোটি ৩৯ লাখ টাকা বা ৮৫.৫৭ শতাংশ বেশি। সপ্তাহজুড়ে প্রতিদিন গড় ৩৫ কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন বেড়েছে আর্থিক খাতে। সপ্তাহজুড়ে খাতটিতে লেনদেন হয়েছে ১৬৫ কোটি ৭৯ লাখ ৫০ হাজার টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৭৫ কোটি ৯৬ লাখ ৫০ হাজার টাকা বা ৮৪.৫৭ শতাংশ বেশি। সপ্তাহজুড়ে প্রতিদিন গড় ৩৩ কোটি ১৫ লাখ ৯০ হাজার টাকা টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্য খাতগুলোর মধ্যে-
বিবিধ খাতে প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৮২ কোটি ৯০ লাখ ৫০ হাজার টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ২৭ কোটি ৯৮ লাখ ৭০ হাজার টাকা বা ৫০.৯৬ শতাংশ বেশি।
ব্যাংক খাতে প্রতিদিন গড় ১৪৯ কোটি ৯৬ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ৪৭ কোটি ৫৯ লাখ ৯০ হাজার টাকা বা ৪৬.৫০ শতাংশ বেশি।
সিমেন্ট খাতে প্রতিদিন গড় ১৬ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ৪ কোটি ৯৪ লাখ ১০ হাজার টাকা বা ৪৩.০৭ শতাংশ বেশি।
সিরামিক খাতে প্রতিদিন গড় ২১ কোটি ১৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ৫ কোটি ৬৪ লাখ ৬০ হাজার টাকা বা ৩৬.৪২ শতাংশ বেশি।
সেবা ও আবাসন খাতে প্রতিদিনি গড় ২১ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ৫ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা বা ৩১.৬৩ শতাংশ বেশি।
প্রকৌশল খাতে প্রতিদিন গড় ১২৬ কোটি ৬৮ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ২৫ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা বা ২৪.৬৯ শতাংশ বেশি।
মিউচ্যুয়াল ফান্ড খাতে প্রতিদিন গড় ১৪ কোটি ৩৯ লাখ ৬০ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ২ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা বা ২০.৭৬ শতাংশ বেশি।
লাইফ ইন্স্যুরেন্স খাতে প্রতিদিন গড় ৭৪ কোটি ৮ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ১০ কোটি ৮৩ লাখ ৮০ হাজার টাকা বা ১৭.১৪ শতাংশ বেশি।
করপোরেট বন্ড খাতে প্রতিদিন গড় ১০ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ১ লাখ ৩০ হাজার টাকা বা ১৪.৩৭ শতাংশ বেশি।
ট্যানারি খাতে প্রতিদিন গড় ১৫ কোটি ১১ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ১ কোটি ৭৩ লাখ ৬০ হাজার টাকা বা ১২.৯৭ শতাংশ বেশি।
খাদ্য ও আনুষঙ্গিক খাতে প্রতিদিন গড় ৯৬ কোটি ১৮ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ৯ কোটি ১ লাখ ৩০ হাজার টাকা বা ১০.৩৪ শতাংশ বেশি।
ওষুধ ও রসায়ন খাতে প্রতিদিন গড় ১৭৯ কোটি ৪০ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ৮ কোটি ৮১ লাখ ২০ হাজার টাকা বা ৫.১৭ শতাংশ বেশি।
বিদ্যু ও জ্বালানি খাতে প্রতিদিন গড় ৬৫ কোটি ৩৫ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ৬৫ লাখ ১০ হাজার টাকা বা ১.০১ শতাংশ বেশি।
এসকে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার ডাকসু নেতা জুবায়ের
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো