ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বিমানবন্দরে ফ্রি টেলিফোন ও ওয়াইফাইয়ের ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক: সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এখন আরও সুবিধাজনক হয়ে উঠেছে যাত্রীদের জন্য। জেলা প্রশাসন সিলেটের উদ্যোগ এবং বিটিসিএলসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতায় বিমানবন্দরে বিনামূল্যে টেলিফোন ও ওয়াই-ফাই সেবা চালু করা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে আনুষ্ঠানিকভাবে এই সেবা যাত্রীদের জন্য উন্মুক্ত হয়েছে বলে জানান সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম।
জেলা প্রশাসক জানান, এখন থেকে অ্যারাইভাল হল ব্যবহারকারী যাত্রীরা বিনা খরচে টেলিফোন ও ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এর ফলে যাত্রীদের যাত্রা আরও আরামদায়ক ও সুবিধাজনক হবে।
তিনি আরও জানিয়েছেন, এই মুহূর্তে সেবা চালু হয়েছে অ্যারাইভাল এরিয়ায়, তবে আগামী তিন দিনের মধ্যে পুরো বিমানবন্দরে ইন্টারনেট সেবা সম্প্রসারিত হবে।
সেবা চালু করার জন্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন সিলেট জেলা প্রশাসন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি