ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
শিশুদের বাঁচান : গাজা নিয়ে বিশ্বনেতাদের চিঠি ৪ হাজার বিজ্ঞানীর
আন্তর্জাতিক ডেস্ক :পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা বিজ্ঞানীরা যখন গবেষণাগারে ব্যস্ত, তখন গাজার এক টুকরো ধ্বংসস্তূপ, এক শিশুর কান্না, এক মায়ের হাহাকার তাঁদের বিবেককে নাড়া দিয়েছে। তাই একজোট হয়ে তাঁরা গর্জে উঠেছেন—গাজায় এই মানবিক বিপর্যয় এখনই থামাতে হবে।
আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে ৪ হাজারেরও বেশি বিজ্ঞানী, যাঁদের মধ্যে আছেন ১৪ জন নোবেলজয়ী এবং ৫ জন ফিল্ডস মেডেলজয়ী গণিতবিদ, গাজার মানবিক পরিস্থিতিকে "অসহনীয় ও অযৌক্তিক" বলে অভিহিত করেছেন।
তাঁরা বলেন,“কৃত্রিম খাদ্য সংকটে মানুষ ধুঁকছে, শিশুরা চিকিৎসা পাচ্ছে না, শিক্ষার আলো নিভে গেছে। বেঁচে থাকার ন্যূনতম অধিকার থেকেও বঞ্চিত গাজার মানুষ।”
এই বিবৃতি পাঠানো হয়েছে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও অন্যান্য বিশ্বনেতাদের কাছে।
বিজ্ঞানীরা বলেন, “আমরা হতবাক—এক বছরের কম বয়সী হাজারের বেশি শিশু নিহত হয়েছে। এমন পরিস্থিতির কোনও ন্যায়িকতা থাকতে পারে না।”
তবে তাঁরা কেবল একপাক্ষিক নন। হামাসের ২০২৩ সালের অক্টোবরের হামলারও নিন্দা জানিয়ে বলেছেন,“জিম্মিদের মুক্তি দিতে হবে, মানবিকতাকে সবার আগে রাখতে হবে।”
বিবৃতিতে আরও বলা হয়েছে,“আমরা বিশ্বজুড়ে সরকার ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর কাছে আহ্বান জানাই—এই যুদ্ধ, এই নিধনযজ্ঞ থামাতে আপনারা এগিয়ে আসুন। মানবতার পক্ষেই এটি করা জরুরি।”
এই আহ্বান শুধু রাজনৈতিক কোনো বার্তা নয়—এ এক কান্নার সুর, যা বিজ্ঞানের হৃদয় ছুঁয়ে গেছে। সেই হৃদয়ের ভাষাতেই তাঁরা বলছেন, “মানুষ আগে, বাকিটা পরে।”
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের