ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
মাহিনের সরে দাঁড়ানোয় প্যানেলের জরুরি ব্রিফিং সন্ধ্যায়
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদ থেকে মাহিন সরকারের সরে দাঁড়ানোর ঘোষণার পর সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল।
প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মো. জামালুদ্দীন খালিদ জানিয়েছেন, আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় ডাকসু ভবনের সামনে তারা বর্তমান পরিস্থিতি তুলে ধরবেন।
মাহিন সরকারের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় খালিদ ফেসবুকে লিখেছেন—
“আমার কোনো রাজনৈতিক হিসাব-নিকাশ নেই। শিক্ষার্থীদের জন্য কাজ করেছি বলেই লড়াই করে যাচ্ছি। আমার হারানোর কিছু নেই। আমি শেষ পর্যন্ত লড়ব। আমার শক্তি শিক্ষার্থীদের ভালোবাসা; অন্যকিছুর ওপর ভরসা করে আমি নামিনি।”
এর আগে শুক্রবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন জানিয়ে প্রার্থীতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মাহিন সরকার।
সংবাদ সম্মেলনে মাহিন বলেন—
“সবার মধ্যে ঐক্য তৈরি করা এখন সময়ের দাবি। আমি মনে করি, যারা গণ-অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তারা ডাকসুতে থাকলে শিক্ষার্থীদের কাছে বেশি দায়বদ্ধ থাকবেন। আবু বাকের মজুমদার সেই অগ্রসেনানীদের একজন। তিনি জয়ী হলে সেটাই আমার জয় হিসেবে গণ্য হবে। আমি তার প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করছি।”
প্রসঙ্গত, গত ২০ আগস্ট ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেল ঘোষণা করা হয়, যেখানে জামালুদ্দীন খালিদ ছিলেন ভিপি প্রার্থী এবং মাহিন সরকার ছিলেন জিএস প্রার্থী। তবে ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই “গুরুতর শৃঙ্খলাভঙ্গের” অভিযোগে এনসিপি থেকে বহিষ্কার করা হয় মাহিন সরকারকে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী