ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
সচিবের নাম ব্যবহার করে প্রতারণা, বিভ্রান্ত না হওয়ার আহ্বান
নিজস্ব প্রতিবেদকঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের পক্ষ থেকে আর্থিক প্রণোদনা দেওয়ার কোনো ঘোষণা বা পদক্ষেপ নেই। মন্ত্রণালয় থেকে শুক্রবার (৫ সেপ্টেম্বর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে সিনিয়র ইনফরমেশন অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি একটি প্রতারক চক্র সচিব আবু তাহের মো. মাসুদ রানার নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা করছে। তারা ভিন্ন একটি মোবাইল নম্বর (০১৮৫১-২৭৪৫৬৫) থেকে হোয়াটসঅ্যাপে কল করে কর্মকর্তাদের জানাচ্ছে যে, মন্ত্রণালয়ের উপদেষ্টার পক্ষ থেকে আর্থিক প্রণোদনা দেওয়া হবে। পরে কর্মকর্তাদের কাছে ক্রেডিট কার্ড বা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাইছে।
মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, এ ধরনের তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট। কেউ যেন এসব কল বা বার্তায় বিভ্রান্ত না হন।
সতর্ক করে আরও বলা হয়েছে, এই ধরনের কল পেলে কোনো সংবেদনশীল তথ্য না দিয়ে বিষয়টি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অথবা নিকটস্থ থানায় জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে উল্লিখিত নম্বর ছাড়াও যদি অন্য কোনো নম্বর থেকে এমন যোগাযোগ আসে, সেটিও উপেক্ষা করতে বলা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ