ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
বয়সের বাঁধা অতিক্রম করে বিশ্বমঞ্চে জয়ী মজিবুর রহমান
নিজস্ব প্রতিবেদক :আমেরিকার লাস ভেগাসে চলমান বিশ্ব মাস্টার্স ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বর্ষীয়ান ভারোত্তোলক মজিবুর রহমান অংশগ্রহণ করেছেন। গতকাল ৮০ বছর ঊর্ধ্ব ক্যাটাগরির ৭১ কেজি ওজন শ্রেণিতে তিনি রৌপ্য পদক অর্জন করেছেন।
কয়েক মাস আগে কাতারের দোহায় অনুষ্ঠিত এশিয়ান মাস্টার্স ভারোত্তোলন প্রতিযোগিতায় মজিবুর রহমান স্বর্ণপদক জয় করেন। ৬০-৭০ বছর বয়সের অনেকেই নানা শারীরিক অসুস্থতায় আক্রান্ত হলেও, ৮৩ বছর বয়সী মজিবুর রহমান অবলীলায় ভার উত্তোলন করছেন এবং আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করছেন।
মজিবুর রহমান বাংলাদেশের ভারোত্তোলন অঙ্গনে অত্যন্ত পরিচিত মুখ। পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি ভারোত্তোলনের সঙ্গে জড়িত। বয়স ৮০ পেরিয়ে গেলেও নিজে ভার তোলেন এবং বিনামূল্যে গাজীপুরে গড়ে তোলা তার ভারোত্তোলন একাডেমিতে তরুণদের প্রশিক্ষণ দেন। ভারোত্তোলন ছাড়াও দাবার কিংবদন্তি রাণী হামিদও ৮০ পেরিয়ে দেশ-বিদেশে দাবার টানে ছুটছেন।
মজিবুর রহমানের আত্মত্যাগ ও অবদানের ফলে বাংলাদেশে ভারোত্তোলনের উন্নয়ন ঘটছে এবং তরুণ প্রজন্ম নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে। তার একাডেমি দিন-রাত কাজ করে ভারোত্তোলন খেলার প্রসার ও শক্তি বৃদ্ধির জন্য।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট