ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ দফা সম্বলিত লিফলেট বিতরণ
ডুয়া নিউজ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শনিবার (১১ জানুয়ারি) খুলনা মহানগরীর ডাক বাংলা চত্বরে জুলাই ঘোষণাপত্রের গুরুত্ব এবং সাত দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছে। এ সময় আন্দোলনের নেতৃবৃন্দ সাত দফাকে জুলাই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন।
লিফলেট বিতরণকালে কেন্দ্রীয় সমন্বয়ক ওয়াহিদুজ্জামান বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে সরকারকে প্রশ্ন করার জন্য একটি নতুন সংবিধান প্রয়োজন। এই নতুন সংবিধানের জন্য শহীদদের রক্ত প্রয়োজন। আগামী নির্বাচনে যেহেতু নতুন সরকার আসতে পারে, তাই তাদের প্রতিশ্রুতিগুলি যদি বাস্তবে রূপ নেয় না, তবে নতুন সংবিধানের আলোকে তাদের জবাবদিহি নিশ্চিত করা যাবে।
তিনি আরও বলেন, সরকার যদি তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়, তবে আন্দোলনের মাধ্যমে জনগণের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে নিজেদের অবস্থান তুলে ধরা হবে।
লিফলেটে উল্লেখ করা দাবিগুলোর মধ্যে রয়েছে—জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আহতদের বিনামূল্যে সুচিকিৎসা, আওয়ামী খুনি ও দোসরদের বিচার, ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থা বাতিল করে নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন এবং বৈষম্য নিরসনের মাধ্যমে নাগরিক পরিচয়ের চর্চা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সংগঠকরা স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করে জুলাই ঘোষণাপত্রের গুরুত্ব তুলে ধরেন। লিফলেট বিতরণে স্থানীয় প্রতিনিধি জহীরুল তানভীর, আযাদ, মিরাজুল ইসলাম ইমন, জীমঅলিভী, স্নিগ্ধা ও আবু নাঈম উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ