ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
চাকরির পরীক্ষায় প্রক্সি দিতে এসে গ্রে’প্তার ৪
ডুয়া ডেস্ক: নিয়োগ পরীক্ষায় প্রক্সি ও ডিভাইস চক্রের চার সদস্য আটক হয়েছেন। আজ শনিবার (১১ জানুয়ারি) গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের ৩য় শ্রেণির চাকরির পরীক্ষা চলাকালে তাদেরকে কক্ষ থেকে আটক করা হয় এবং পরে তাদের বহিষ্কার করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন আবু সায়েম মণ্ডল (২৩), রাশেদ আহমেদ হৃদয় (২২), আসাদুজ্জামান (২১) এবং শাহ সুলতান (২৫)।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সাদরুল আলম জানিয়েছেন, পরীক্ষায় প্রক্সি দেয়ার জন্য দুজন ও ডিভাইস চক্রের আরো দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ প্রশাসনের আওতায় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ১৩টি ও হিসাব সহকারী পদের ৩টি শূন্যপদের বিপরীতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। লিখিত পরীক্ষায় জালিয়াতির অভিযোগে চারজনকে আটক করা হয়েছে এবং তাদেরকে সদর থানায় নেয়া হয়েছে। চাকরিপ্রার্থী আটকদের বাড়ি জেলার বিভিন্ন উপজেলায়, এবং তারা জেলা প্রশাসক কার্যালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও হিসাব সহকারী পদে পরীক্ষায় অংশ নিতে এসেছিলেন।
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ১৩টি শূন্যপদের বিপরীতে তিন হাজার ৩৪৯ জন ও হিসাব সহকারী পদের ৩টি শূন্যপদের বিপরীতে ৪৩০ জন আবেদন করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ