ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
‘আন্জুমানে ফারসি বাংলাদেশ’ সম্মেলন
দেশের ইতিহাস ও সংস্কৃতিতে ফারসি ভাষার প্রভাব রয়েছে: ঢাবি উপাচার্য
ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফারসি ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক গবেষণাধর্মী সংগঠন আন্জুমানে ফারসি বাংলাদেশ-এর ষষ্ঠ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১১ জানুয়ারি) আর.সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
আন্জুমানে ফারসি বাংলাদেশ-এর সভাপতি ড. মুহাম্মদ ঈসা শাহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসূর চাভুশী, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম, ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মীরমোহাম্মদী এবং সংগঠনের সম্পাদক অধ্যাপক শামীম বানু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ফারসি ভাষা ও সংস্কৃতি বিশ্বের একটি বড় অংশের মানুষকে একত্রিত করেছে। আর্থ-সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের ইতিহাসের সঙ্গে এই ভাষা মিশে আছে। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতির নানা পর্যায়ে ফারসি ভাষা ও সাহিত্যের প্রভাব রয়েছে ।
ফারসি ভাষা ও সাহিত্য চর্চার মাধ্যমে বাংলাদেশ এবং ইরানের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, দিনব্যাপী এই সম্মেলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ অংশ নেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ