ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
মুনাফা কমলেও ডিভিডেন্ড বেড়েছে ওয়ালটনের
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ১৭৫ শতাংশ ক্যাশদ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। এই সিদ্ধান্তটি আজ (০৩ সেপ্টেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় নেওয়া হয়েছে বলে তাদের ওয়েবসাইটে প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্যে জানানো হয়েছে। উল্লেখ্য,আগের বছর কোম্পানিটি ৩৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানিটি আগামী ২৮ অক্টোবর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত করবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ সেপ্টেম্বর।
কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত অর্থবছরে তাদের শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের তুলনায় ২৪ শতাংশ কমে ৩৪ টাকা ২২ পয়সায় নেমে এসেছে। মূলত রাজস্ব হ্রাস, উচ্চ আর্থিক ব্যয় এবং বিতরণ খরচ বৃদ্ধির কারণে মুনাফা কমেছে বলে কোম্পানিটি উল্লেখ করেছে।তবে মুনাফা কমলেও আনুপাতিকহারে ডিভিডেন্ড বেড়েছে।
এছাড়াও, পর্ষদ সভায় ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড-কে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ওয়ালটন ডিজি-টেক ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল, প্রিন্টার, ইলেকট্রিক বাইক এবং অন্যান্য আইটি পণ্য উৎপাদন করে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)