ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি—শ্যামপুর সুগার, ডমিনেজ স্টিল ও বঙ্গজ লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিক হারে বাড়ছে, যা কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই ঘটছে বলে কোম্পানি কর্তৃপক্ষ ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে।
রোববার (৩১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে, শেয়ারদর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে শ্যামপুর সুগার, ডমিনেজ স্টিল ও বঙ্গজ লিমিটেড-কে চিঠি পাঠায় ডিএসই। শেয়ারবাজারের নিয়ম অনুযায়ী, কোনো কোম্পানির শেয়ারের দামে অস্বাভাবিক পরিবর্তন দেখা গেলে নিয়ন্ত্রক সংস্থা বা স্টক এক্সচেঞ্জ তার কারণ জানতে চেয়ে সংশ্লিষ্ট কোম্পানিকে চিঠি পাঠায়। এর উদ্দেশ্য হলো, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য বা কারসাজির মাধ্যমে শেয়ারের দাম বাড়ানো হচ্ছে কিনা, তা নিশ্চিত করা এবং বাজারের স্বচ্ছতা বজায় রাখা।
ডিএসইর চিঠির জবাবে কোম্পানি তিনটির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিগুলোর শেয়ার দাম বাড়ছে। কোম্পানিগুলো নিজেরাও শেয়ার দরে অস্বাভাবিক হারে বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে। এই ধরনের জবাব প্রায়শই দেখা যায় যখন কোম্পানির পক্ষ থেকে দাম বাড়ার কোনো সুস্পষ্ট কারণ ব্যাখ্যা করা সম্ভব হয় না, যা অনেক সময় বাজারে গুজব বা কারসাজির ইঙ্গিত দেয়।
প্রসঙ্গত, গত ১৭ আগস্ট শ্যামপুর সুগারে শেয়ার দাম ছিল ১২০ টাকা ১০ পয়সায। যা ০২ সেপ্টেম্বর লেনদেন শেষে দাঁড়িয়েছে ১৭২ টাকা ৭০ পয়সায়। ১২ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৫২ টাকা ৬০ পয়সা বা ৪৪ শতাংশ।
অন্যদিকে, ৭ আগস্ট ডমিনেজ স্টিলের শেয়ার দাম ছিল ১২ টাকা ৪০ পয়সা। যা ০২ সেপ্টেম্বর লেনদেন শেষে দাঁড়িয়েছে ১৮ টাকা ৬০ পয়সায়। ১৭ কর্মদিবসে শেয়ারটির দর বেড়েছে ৬ টাকা ২ পয়সা বা ৫০ শতাংশ।
অপরদিকে, ৪ আগস্ট বঙ্গজের শেয়ার দর ছিল ১১০ টাকা ১০ পয়সায়। আর ২ সেপ্টেম্বর লেনদেন শেষে দাঁড়িয়েছে ১৩৮ টাকা ৯০ পয়সায়। অর্থাৎ ১ মাসে শেয়ারটির দর বেড়েছে ২৮ টাকা ৮০ পয়সা বা ২৬ শতাংশ।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?