ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হচ্ছে আরও একদল বাংলাদেশিকে
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকেই অবৈধ অভিবাসন দমনে কঠোর অবস্থান নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এর ধারাবাহিকতায় অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করার অভিযোগে আরও একদল বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র থেকে একটি চার্টার্ড ফ্লাইট ঢাকায় পৌঁছাবে। ফ্লাইটটি রাত ৯টার দিকে অবতরণ করবে বলে জানিয়েছেন বিমানবন্দরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। তবে ঠিক কতজন বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে তা এখনো জানা যায়নি।
এর আগে গত ২ আগস্ট যুক্তরাষ্ট্র থেকে এক নারীসহ ৩৯ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছিল। ভোর ৬টা ৪৫ মিনিটে যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক বিমান (সি-১৭) তাদের ঢাকায় পৌঁছে দেয়। দীর্ঘ ৬০ ঘণ্টার যাত্রা শেষে দেশে ফেরার পর অনেকেই বিমর্ষ হয়ে পড়েন, কেউ ছিলেন সম্পূর্ণ বাকরুদ্ধ।
ফেরত আসাদের অভিযোগ, পুরো যাত্রাপথেই তাদের হাতকড়া পরিয়ে রাখা হয়। আমরা অপরাধী নই, কেবল আশ্রয় চেয়েছিলাম। অথচ আমাদের সঙ্গে আচরণ করা হয়েছে ভয়ংকর বন্দিদের মতো, বলেন এক ফেরত আসা ব্যক্তি।
দেশে ফেরার পর ব্র্যাকের পক্ষ থেকে তাদের পরিবহন সহায়তা দেওয়া হয় এবং প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে খাবারের ব্যবস্থা করা হয়।
ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান, ফেরত পাঠানোদের বেশিরভাগই পরিবার-পরিজনকে বিক্রি করে বা ধারদেনা করে ৩০-৪০ লাখ টাকা খরচ করে মেক্সিকো বা দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছেছিলেন। সেখানে আশ্রয়ের আবেদন করলেও আদালত ও অভিবাসন কর্তৃপক্ষ তা নাকচ করে দেয়। ফলে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী