ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
জাকসু নির্বাচনে সব প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক ঘোষণা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থীর জন্য বাধ্যতামূলক ডোপ টেস্টের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার।
জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার জানান, নির্বাচনে অংশ নিতে হলে প্রত্যেক প্রার্থীকে ডোপ টেস্ট করাতে হবে। এ জন্য খুব শিগগিরই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং দু-এক দিনের মধ্যে পরীক্ষা সম্পন্ন করা হবে। প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ডোপ টেস্ট করাতে পারবেন।
এর আগে কয়েকজন প্রার্থী ও শিক্ষার্থী দাবি করেছিলেন, জাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী কেউ যেন মাদকাসক্ত না থাকেন তা নিশ্চিত করতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হোক। তাদের সেই দাবির পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
দীর্ঘ ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসু ও হল সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে ২৫টি পদের বিপরীতে লড়বেন মোট ১৭৯ জন প্রার্থী। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়ছেন ৯ জন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)