ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফের ক্রেতার সন্ধানে আর্থিক খাতের ৪ শেয়ার
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) ইতিবাচক প্রবণতায় লেনদেন সম্পন্ন হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর। অথচ বাজারের এমন ইতিবাচক পরিস্থিতিতেও ক্রেতা খুঁজে পাচ্ছে না শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ৪ কোম্পানি। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ৪টি হলো- জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স এবং ফাস ফাইন্যান্স। আজ এসব কোম্পানির শেয়ারে বিক্রেতা থাকলেও কোন ক্রেতা ছিলনা। ক্রেতা সঙ্কটের কারণে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে যায়।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে জিএসপি ফাইন্যান্সের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৩০ পয়সা বা ৮.৮২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ টাকা ১০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ১০ পয়সা থেকে ৩ টাকা ৫০ পয়সায় উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির ২৪ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে প্রাইম ফাইন্যান্সের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ৭.৪১ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ টাকা ৬০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৫০ পয়সা থেকে ২ টাকা ৭০ পয়সায় উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির ১৭ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ দর কমেছে ফারইস্ট ফাইন্যান্সের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ৫.৫৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ টাকা ৭০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৭০ পয়সা থেকে ১ টাকা ১০ পয়সায় উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির ১১ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ ডিএসইতে ফাস ফাইন্যান্সের শেয়ার দর ১০ পয়সা বা ৫.৫৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ টাকা ৭০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৭০ পয়সা থেকে ১ টাকা ১০ পয়সায় উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির ৯ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসকে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- বাংলাদেশে যেসব চ্যানেলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ২০২৬
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব