ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
গড়ে প্রতিদিন দেড় হাজার বাংলাদেশিদের ভিসা দিচ্ছে যে দেশ!
বাংলাদেশি নাগরিকদের জন্য ভারত সব ধরনের ভিসা দেওয়া শুরু করেছে, তবে পর্যটন ভিসা এখনো বন্ধ রাখা হয়েছে। ঢাকায় ভারতীয় কূটনৈতিক সূত্র জানিয়েছে, বর্তমানে গড়ে প্রতিদিন প্রায় দেড় হাজার বাংলাদেশি ভিসা পাচ্ছেন। চিকিৎসা বা অন্যান্য জরুরি ভিসাকে দিল্লি সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
২০২৪ সালের ৫ আগস্টের পর ভারত সব ধরনের ভিসা বন্ধ করে দেয়। এর পর এক বছর কেটে গেলেও এখনো পর্যটন ভিসা চালু হয়নি। কূটনৈতিক সূত্র জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে দেশের ১১টি কেন্দ্র থেকে ভিসা প্রদান বন্ধ রয়েছে। বর্তমানে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী এই পাঁচটি কেন্দ্র থেকে ভিসা দেওয়া হচ্ছে।
বরিশাল, যশোর, সাতক্ষীরা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, বগুড়া, ঠাকুরগাঁও, কুষ্টিয়া, রংপুর ও ময়মনসিংহের ভিসা কেন্দ্রগুলো আপাতত বন্ধ রয়েছে। গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের চারটি ভারতীয় ভিসা কেন্দ্রে ভাঙচুর এবং ঢাকায় ভিসা সেন্টারের সামনে বিক্ষোভ হয়েছিল। এরপর নিরাপত্তা বিবেচনায় এসব কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে ভারত।
এছাড়াও চিকিৎসা ভিসা পেতে অনেকেই সমস্যায় পড়ছেন। অনলাইনে আবেদন করা গেলেও অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না সহজে। ভারতীয় কূটনীতিকের মতে, কিছু দালাল ও এজেন্ট ইচ্ছাকৃতভাবে পোর্টালে কৃত্রিম জট তৈরি করছে, যার ফলে প্রকৃত আবেদনকারীরা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না। এ কারণে আইনশৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ