ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
হঠাৎ ডাকসু প্রচারণা থেকে বিরত মেঘমল্লার বসু
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মেঘমল্লার বসু শারীরিক কারণে সশরীরে প্রচারণায় অংশ নিতে পারবেন না। আজ রাতেই তার অ্যাপেন্ডিক্স অপারেশন হওয়ার কথা রয়েছে।
মেঘমল্লার নিজেই ফেসবুকে এ তথ্য জানান। তিনি লিখেছেন, “শরীরটা অবিশ্বাস্যভাবে ব্যর্থ করল। আজ রাতে সরল অপারেশন। ডাক্তাররা কোনোভাবেই দেরি করতে রাজি নন। এখন অবস্থা কিছুটা খারাপ।” তিনি সকল রাজনৈতিক শত্রু-মিত্রদের কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন।
এরপর বিভিন্ন ছাত্রনেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। এনসিপির নেতা হাসনাত ও সারজিস, ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদসহ অন্যান্যরা ফেসবুক পোস্টে তার সুস্থতা কামনা করেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেসসচিব শফিকুল আলমও তার সুস্থতা কামনা করে পোস্টটি শেয়ার করেছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল