ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
গোপন সম্পর্কের কারণে বরখাস্ত নেসলের সিইও
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বখ্যাত খাদ্যপণ্য নির্মাতা নেসলে তাদের প্রধান নির্বাহী কর্মকর্তা লরা ফ্রেইক্সকে হঠাৎ বরখাস্ত করেছে। প্রতিষ্ঠান জানিয়েছে, তিনি এক সহকর্মীর সঙ্গে গোপন রোমান্টিক সম্পর্কের তথ্য গোপন রাখায় কোম্পানির আচরণবিধি লঙ্ঘন করেছেন।
ফ্রেইক্স সিইও পদে এক বছর পূর্ণ করার পরই এই সিদ্ধান্ত আসে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ফিলিপ নাভরাটিল, যিনি এর আগে নেসপ্রেসো ইউনিটের প্রধান ছিলেন।
নেসলের বিবৃতিতে বলা হয়েছে, চেয়ারম্যান পল বুলকে ও লিড ইনডিপেনডেন্ট ডিরেক্টর পাবলো ইসলাম নেতৃত্বে বিষয়টি তদন্ত করা হয়। তদন্তে প্রমাণ পাওয়া গেছে যে ফ্রেইক্স তার এক সরাসরি অধীন কর্মীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন, যা প্রথমে তিনি অস্বীকার করেছিলেন। প্রথমে কিছু প্রমাণ না মিললেও দ্বিতীয় তদন্তে বাহ্যিক সংস্থার সহায়তায় সম্পর্কের সত্যতা নিশ্চিত হয়। ফলে, তাকে কোনো আর্থিক সুবিধা ছাড়াই বরখাস্ত করা হয়েছে।
চেয়ারম্যান বুলকে বলেন, “নেসলের মূল্যবোধ ও সুশাসন আমাদের প্রতিষ্ঠানের মূল ভিত্তি। এটি একটি প্রয়োজনীয় পদক্ষেপ ছিল।” যদিও তিনি নিজেও আগামী বছরে চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
ঘটনাটি এমন সময়ে ঘটেছে যখন নেসলে বাজারের চ্যালেঞ্জ, কমে যাওয়া ভোক্তাদের চাহিদা এবং যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি মোকাবিলা করছে। বিশ্লেষকরা বলছেন, টানা দুই সিইও বরখাস্তের ফলে নেসলের কৌশল ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
জেপি মরগান এক বিশ্লেষণ নোটে উল্লেখ করেছে, “এই পরিবর্তন কোম্পানির মধ্যমেয়াদি কৌশল ও বাজারে অবস্থানের প্রশ্ন তুলেছে।”
গত এক বছরে নেসলের শেয়ারদর ১৭% কমেছে, যা প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর তুলনায় অনেক পিছিয়ে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ