ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ফ্রান্সের
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্স গ্রিনল্যান্ড নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে, জোর দিয়ে জানিয়েছে, এই অঞ্চল ‘বিক্রির জন্য নয়’। ডেনমার্কের স্বায়ত্তশাসিত গ্রিনল্যান্ড সফর শেষে এ ঘোষণা দিয়েছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো।
মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে গ্রিনল্যান্ডকে নিজেদের প্রভাবশালী অঞ্চল হিসেবে দেখার চেষ্টা করে আসছে। আনাদোলু বার্তাসংস্থার প্রতিবেদন অনুযায়ী, সোমবার (১ সেপ্টেম্বর) এক্সে ব্যারো লিখেছেন, “বিশ্বের ক্রমবর্ধমান অস্থিরতা, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ এবং আর্কটিক অঞ্চলে প্রভাব বিস্তারের চেষ্টা মোকাবেলায় ফ্রান্স পরিষ্কার বার্তা দিচ্ছে: গ্রিনল্যান্ড বিক্রির বা দখলের জন্য নয়।”
ফ্রান্স ২০২৬ সালের শুরুতে গ্রিনল্যান্ডে একটি কনস্যুলেট খুলবে। এছাড়া সহযোগিতা জোরদারের জন্য পার্টনারশিপ ডায়ালগ কমিটিও গঠন করা হবে। ব্যারো বলেন, “গ্রিনল্যান্ড একটি ইউরোপীয় ভূখণ্ড। প্রতিবেশীদের অধীনস্ত করে কোনো জাতির গৌরব গড়ে তোলা সম্ভব নয়। গ্রিনল্যান্ড ও ডেনমার্ক একা নয়, ফ্রান্স ও ইউরোপ তাদের পাশে থাকবে।”
এর আগে গত বুধবার ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করেন। অভিযোগ ছিল, কয়েকজন মার্কিন নাগরিক গ্রিনল্যান্ডে প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন। ডেনিশ সম্প্রচারমাধ্যম ডিআর জানায়, অন্তত তিনজন মার্কিন নাগরিক ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা চালাচ্ছেন এবং তারা হোয়াইট হাউস ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক