ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ডাকসু উপলক্ষে ঘোষিত ছুটি কমছে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে চারদিনের ছুটি ঘোষণা করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে প্রার্থীরা এই ছুটির বিরুদ্ধে প্রতিক্রিয়া জানায়। তার প্রেক্ষিতে ছুটি কিছুটা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) ডুয়া নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ডাকসু নির্বাচন কমিশনার ও প্রশাসনের একাধিক সদস্য।
তারা জানান, ডাকসু নির্বাচন উপলক্ষে ঘোষিত ৭ তারিখের ছুটি বাতিল হচ্ছে। ওইদিন ক্লাস এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে ৮-১০ তারিখ পর্যন্ত যথারীতি বহাল থাকবে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনশী শামস উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৭ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।
এর আগে, গত সপ্তাহে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ডাকসু নির্বাচনের একদিন আগে ৮ সেপ্টেম্বর এবং নির্বাচনের দিন ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)