ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প: নি'হত বেড়ে ২৫০
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলে গভীর রাতে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে কুনার প্রদেশে নিহতের সংখ্যা বেড়ে ২৫০ ছাড়িয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৫০০ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং কেন্দ্রীয় সরকার সর্বোচ্চ সম্পদ কাজে লাগাচ্ছে। খবর টিআরটি ওয়ার্ল্ড।
প্রতিবেদনে বলা হয়, রোববার (৩১ আগস্ট) গভীর রাতে পূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কুনার প্রদেশ। আফগান তথ্য মন্ত্রণালয় তুর্কি সংবাদ সংস্থা আনাদোলুকে জানিয়েছে, নিহত ও আহতের সংখ্যা দ্রুত বাড়ছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.০। জালালাবাদের উত্তর-পূর্বে ২৭ কিলোমিটার দূরে এবং ভূগর্ভের ৮ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়। প্রধান কম্পনের পর একই এলাকায় আরও দুটি আফটারশক আঘাত হানে, যার মাত্রা ছিল ৫.২।
আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক্সে লিখেছেন, “দুঃখজনকভাবে এই ভূমিকম্পে কয়েকটি পূর্বাঞ্চলীয় প্রদেশে প্রাণহানি ও সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে।” যদিও তিনি সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেননি।
তিনি আরও জানান, স্থানীয় প্রশাসন, বাসিন্দারা এবং পার্শ্ববর্তী প্রদেশের সহায়ক দলগুলো উদ্ধারকাজে অংশ নিচ্ছে। আহতদের নানগারহার আঞ্চলিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জীবন রক্ষায় সব ধরনের সম্পদ কাজে লাগানো হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক