ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
আফগানিস্তানের পরিস্থিতি ভয়াবহ, শত শত মৃ'ত্যুর আশঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। রিখটার স্কেলে ৬ মাত্রার এই কম্পনে ইতোমধ্যে অন্তত ২০ জন নিহত হয়েছেন। তবে ধ্বংসস্তূপে বহু মানুষ চাপা পড়ে থাকায় শত শত মৃত্যুর আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গভীর রাতে আঘাত হানা এ ভূমিকম্পে কুনার প্রদেশের নুরগাল জেলার মাজার উপত্যকায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। পাকিস্তান সীমান্তবর্তী এই দুর্গম পাহাড়ি এলাকায় বহু বাড়িঘর ধসে পড়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় রোববার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল মাত্র ৮ কিলোমিটার। এরপর আরও অন্তত তিনটি পরাঘাত অনুভূত হয়েছে, যার মাত্রা ছিল ৪.৫ থেকে ৫.২-এর মধ্যে।
ইউএসজিএস আশঙ্কা প্রকাশ করে জানায়, এ ঘটনায় “বড় ধরনের প্রাণহানি” ঘটতে পারে এবং ক্ষয়ক্ষতির মাত্রা “বিস্তৃত”। সংস্থাটির তথ্য অনুযায়ী, একই সতর্কতা স্তরের পূর্ববর্তী ভূমিকম্পগুলো আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল।
তালেবান সরকারের সূত্র বলছে, বহু গ্রাম ও ঘরবাড়ি ধ্বংসস্তূপে চাপা পড়েছে। ইতোমধ্যে অন্তত ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হলেও প্রকৃত সংখ্যা কয়েকগুণ বেশি হতে পারে।
এমন পরিস্থিতিতে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার জরুরি আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে। তারা জানায়, উদ্ধারকাজ পরিচালনার মতো পর্যাপ্ত সম্পদ ও সরঞ্জাম তাদের হাতে নেই। কুনার প্রদেশের পুলিশপ্রধানও বলেন, প্রবল বন্যা ও ভূমিধসে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান শুধুমাত্র আকাশপথে সম্ভব।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ