×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

সিইসির আশ্বাস: গঠন হতে যাচ্ছে ‘নির্বাচন কমিশন সার্ভিস’

২০২৫ আগস্ট ৩১ ২৩:৪০:৩৪

সিইসির আশ্বাস: গঠন হতে যাচ্ছে ‘নির্বাচন কমিশন সার্ভিস’

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনে নির্বাচন কমিশনের (ইসি) মাঠ কর্মকর্তাদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।

রোববার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন উপজেলা, থানা, সমমান অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ আশফাকুর রহমান।

বিকেলে সিইসির সঙ্গে বৈঠকের পর আশফাকুর রহমান সাংবাদিকদের বলেন, তারা তাদের দাবি নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেছেন। তিনি উল্লেখ করেন, যেহেতু ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনের বিষয়টি নির্বাচন কমিশন সংস্কার কমিশনের সুস্পষ্ট ও অগ্রাধিকারভুক্ত সুপারিশ এবং নির্বাচন কমিশনের অনুমোদনও রয়েছে, তাই এটি নির্বাচন কমিশনের মর্যাদার সঙ্গে জড়িত। প্রধান নির্বাচন কমিশনারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের সব স্তরের কর্মকর্তা মনে করেন যে, এই বিষয়টি বাস্তবায়িত হবে।

এর আগে, শনিবার (৩০ আগস্ট) নির্বাচন ভবনে সাধারণ সভা করে অ্যাসোসিয়েশন। ওই সভা শেষে অ্যাসোসিয়েশন থেকে ১৫ দিনের মধ্যে দাবি বাস্তবায়নের আল্টিমেটাম দেওয়া হয়েছিল।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত