ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
নতুন ২ ট্রেন চলবে চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে
ডুয়া নিউজ: বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে দুটি নতুন আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে। যার নাম প্রবাল ও সৈকত এক্সপ্রেস। ট্রেনগুলি চট্টগ্রাম ও কক্সবাজারের মানুষের জন্য রেল যোগাযোগকে সহজতর করবে।
রেলপথ মন্ত্রণালয় গত ৯ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ট্রেন দুটি চালানোর অনুমোদন প্রদান করেছে এবং আশা করা হচ্ছে আগামী এক সপ্তাহের মধ্যে যাত্রী পরিবহন শুরু হবে। উপ-সচিব কামরুল হাসান স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশ রেলওয়ের বিদ্যমান জনবল ব্যবহার করে এই নতুন ট্রেনের পরিচালনা করা হবে।
ক্যাটারিং সেবার জন্য কিছু সময়ের জন্য অনুমতি দেওয়া হলেও সেবা পরিচালনার জন্য দ্রুত উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন ট্রেনের নাম সৈকত এক্সপ্রেস (৮২১/৮২৪) ও প্রবাল এক্সপ্রেস (৮২২/৮২৩)। একই রেক দিয়ে চলা ট্রেন দুটি মোট ১৬টি কোচ নিয়ে চলবে। যাদের মোট আসন সংখ্যা হবে ৭৪৩টি।
৮২১ নম্বর ট্রেনটি ভোর ৬টা ১৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে কক্সবাজার পৌঁছাবে সকাল ৯টা ৫৫ মিনিটে। অন্যদিকে ৮২২ নম্বর ট্রেনটি সকাল ১০টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবে এবং দুপুর ২টা ১৫ মিনিটে পৌঁছাবে। সেইসাথে, ৮২৩ নম্বর ট্রেনটি দুপুর ৩টা ১০ মিনিটে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাবে এবং সন্ধ্যা ৭টায় সেখানে পৌঁছাবে। আর ৮২৪ নম্বর ট্রেনটি সন্ধ্যা ৮টা ১৫ মিনিটে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে রওনা হয়ে রাত ১১টায় চট্টগ্রাম পৌঁছাবে।
গত বছরের ১১ ডিসেম্বর এই দুই আন্তঃনগর ট্রেন চালানোর প্রস্তাব রেলভবনে পাঠানো হয় এবং সেই প্রস্তাবের ভিত্তিতে রেলপথ মন্ত্রণালয় দ্রুত সময়ের মধ্যে এই উদ্যোগের অনুমোদন দেয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ