ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
বন্ধের আড়াই ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ডুয়া নিউজ: ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে ফেরি চলাচল চালু হয়।
এর আগে শনিবার সকাল ৭টা ৩০ মিনিটের দিকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ঘন কুয়াশার কারণে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো দৃশ্যমান না হওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অন্যদিকে দৌলতদিয়া- পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচলও স্বাভাবিক হয়েছে। বর্তমানে এই নৌপথে ১৬টি লঞ্চ চলাচল করছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, কুয়াশা কেটে যাওয়ার পর সকাল ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে।
বর্তমানে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্নে চলছে। ফেরি চলাচল বন্ধ থাকাকালীন জরুরি পণ্যবাহী ট্রাক ও যাত্রীরা বিশেষভাবে ভোগান্তির শিকার হন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর যানবাহন ও যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে পারছেন। বর্তমানে এ নৌরুটে ছোট বড় মিলে মোট ১৫টি ফেরি চলাচল করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা