ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
আট বিভাগে আট স্পোর্টস কমপ্লেক্স: আসিফ মাহমুদ
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঘোষণা করেছেন যে, দেশের আটটি বিভাগে আটটি আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করা হবে। সংযুক্ত আরব আমিরাত এই প্রকল্পে সফট কমিটমেন্ট দিয়েছে। তিনি জানান, ক্রীড়াঙ্গনে আবার প্রাণ ফিরতে শুরু করেছে এবং বিকেন্দ্রীকরণকে তিনি তার প্রধান এজেন্ডা হিসেবে নিয়েছেন। এর ফলে জেলা লীগসহ সকল কার্যক্রম দ্রুত শুরু হবে।
শনিবার (৩০ আগস্ট) মুন্সীগঞ্জে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল আসরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব কথা বলেন। তিনি আরও উল্লেখ করেন যে, অবকাঠামো উন্নয়নে তার বিশেষ নজর ছিল। তার দায়িত্ব গ্রহণের পর ফুটবল ফেডারেশনের আন্তর্জাতিক ম্যাচগুলো সফলভাবে আয়োজিত হচ্ছে। ইতোমধ্যে ঢাকা স্টেডিয়ামের কাজ শেষ হয়েছে এবং চট্টগ্রাম ও নীলফামারীতে নতুন স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। ফুটবল যাতে কখনো থেমে না থাকে, সেজন্য আরও স্টেডিয়াম বাফুফেকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তিনি মাঠগুলোর নিয়মিত পরিচর্যার গুরুত্বের ওপরও জোর দেন, কারণ খেলাধুলা না হলে মাঠগুলো পরিত্যক্ত হয়ে যায়।
বীরশ্রেষ্ঠ ফ্লা.লে. মতিউর রহমান স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় স্বাগতিক মুন্সীগঞ্জ জেলা ফুটবল দল মাদারীপুর জেলা ফুটবল দলকে ২-১ গোলে পরাজিত করে। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই আসরে দেশের সকল জেলা দল অংশ নিচ্ছে। জেলাগুলোকে আটটি বিভাগে বিভক্ত করা হয়েছে এবং প্রতিটি বিভাগের নামকরণ করা হয়েছে জুলাই শহীদদের নামে। ৬৪টি জেলা দল হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলবে। প্রথম পর্ব থেকে ৩২টি দল দ্বিতীয় পর্বে, এবং সেখান থেকে ১৬টি দল তৃতীয় পর্বে উন্নীত হবে। এরপর শুরু হবে নকআউট পর্ব, যা কোয়ার্টার-ফাইনাল, সেমি-ফাইনাল এবং ফাইনালের মাধ্যমে শেষ হবে। নভেম্বরের শেষ সপ্তাহে জাতীয় স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা এই আয়োজন সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত আসরটিকে জাঁকজমকপূর্ণ করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার সার্বিক নিরাপত্তা ও আসরের সফলতা নিশ্চিত করতে কাজ করছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)