ঢাকা, শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩
জাতীয় বিশ্ববিদ্যালয়
মেধাতালিকায় সুযোগ না পাওয়া শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ স্লিপের আবেদন প্রক্রিয়া চলছে। ২৮ আগস্ট বিকেল ৪টা থেকে শুরু হওয়া এ আবেদন চলবে আগামী ৯ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত।
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, যেসব শিক্ষার্থী ন্যূনতম ৩৫ নম্বর পেয়ে উত্তীর্ণ হলেও মেধাতালিকায় সুযোগ পাননি, অথবা মেধাতালিকায় সুযোগ পেয়েও ভর্তি হননি কিংবা ১ম/২য়/কোটা মেধাতালিকায় ভর্তি হয়ে পরে ভর্তি বাতিল করেছেন—তাদের জন্য প্রথম রিলিজ স্লিপে আবেদন করা বাধ্যতামূলক করা হয়েছে।
তবে যারা বর্তমানে ১ম, ২য় বা কোটার মেধাতালিকায় ভর্তি আছেন, কিন্তু রিলিজ স্লিপে আবেদন করতে চান, তাদের অবশ্যই ৪ সেপ্টেম্বরের মধ্যে পূর্বের ভর্তি বাতিল করতে হবে। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটের প্রসপেক্টাস ও গুরুত্বপূর্ণ নোটিশ বিভাগে প্রকাশিত আছে।
আবেদনের নিয়ম অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে গিয়ে Applicant Login-এর Honours Login লিংকে প্রবেশ করে Application ID ও পিন দিয়ে লগইন করতে হবে। এরপর বিভাগ ও জেলা ভিত্তিক College Selection Option থেকে সর্বোচ্চ পাঁচটি কলেজে বিষয় এন্ট্রি দিয়ে আবেদন সম্পন্ন করা যাবে। সেখানে সংশ্লিষ্ট বিষয়ে শূন্য আসনের তালিকাও দেখা যাবে।
আবেদন শেষে শিক্ষার্থীদের রিলিজ স্লিপের আবেদন ফরম ডাউনলোড করে প্রিন্ট বা পিডিএফ আকারে সংরক্ষণ করতে হবে। তবে এ ফরম কোনো কলেজে জমা দিতে হবে না, ফি প্রদান বা অনলাইনে নিশ্চয়ন করারও প্রয়োজন নেই।
যদি কোনো শিক্ষার্থী কলেজ বা কোর্স পরিবর্তন করতে চান, তবে নির্দিষ্ট লিঙ্কে রোল নম্বর ও পিন এন্ট্রি দিয়ে Form Cancel অপশন ব্যবহার করা যাবে। এ সময় ‘Click to Generate the Security Key’-তে ক্লিক করলে মোবাইল ও ই-মেইলে পাঠানো OTP ব্যবহার করে পূর্বের আবেদন বাতিল করে নতুন আবেদন করা যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রে