ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ভর্তি পরীক্ষা শুরু হয়েছে কুয়েটে, আসন প্রতি লড়ছেন যতজন
ডুয়া ডেস্ক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আজ শুরু হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় পরীক্ষা শুরু হয় এবং চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হবে দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত।
এই বছর ভর্তি পরীক্ষা ১১টি কেন্দ্রে ৪৪৭টি কক্ষে অনুষ্ঠিত হচ্ছে। ১ হাজার ৬৫ আসনের জন্য ২৪ হাজার ৫২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। প্রতি আসনের বিপরীতে ২৩ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছেন।
প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় তিনটি অনুষদের অধীনে ১৬টি বিভাগে ১ হাজার ৬৫টি আসন রয়েছে। স্থান সংকুলান না হওয়ায় খুলনা বিশ্ববিদ্যালয়সহ খুলনার অতিরিক্ত ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
কুয়েট কেন্দ্রে পরীক্ষা দিতে আসছেন সাত হাজার ১৪৪ জন শিক্ষার্থী, খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৪ হাজার ৯৪০ জন, খুলনা রেভারেন্ড পলস হাই স্কুল কেন্দ্রে ৮৮৬ জন, হোপ পলিটেকনিক ইনস্টিটিউটে ৮৭৩ জন, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ২ হাজার ৫০০ জন, এবং খালিশপুর সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ কেন্দ্রে ২ হাজার ৫০০ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন।
অন্যদিকে খুলনা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ২ হাজার, খুলনা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ৩০০ জন, খুলনা সরকারি পাইওনিয়ারিং মহিলা কলেজ কেন্দ্রে ৯০০ জন, খুলনা সরকারি এম এম সিটি কলেজ কেন্দ্রে ৮৫২ জন, এবং সুন্দরবন সরকারি আদর্শ কলেজ কেন্দ্রে ৬৩২ জন শিক্ষার্থী যুক্ত রয়েছেন।
এছাড়া কুয়েট ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সিট প্ল্যান ৯ জানুয়ারি প্রকাশ করা হয়। কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয়টি প্রকৌশল গুচ্ছে ভর্তি পরীক্ষা নিলেও এবার নিজস্ব ব্যবস্থাপনায় পরীক্ষা নেওয়া হচ্ছে। এবারের ভর্তি পরীক্ষায় রেকর্ড সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ